1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নিহত ২ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নিহত ২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন
নিহত
নিহত

রংপুরের পীরগঞ্জে ইট বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় নারীসহ প্রাণ হারিয়েছে ২ জন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌরসভার জামতলা-গুলশান সড়কের জামতলা কলারহাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পিয়ারি বেগম তার স্বামী দুলা মিয়ার ব্যাটারি চালিত চার্জার ভ্যানে করে পারিবারিক কাজে পীরগঞ্জ বাজারে আসছিলেন। পথিমধ্যে জামতলা কলারহাটে ছ’মিলের সামনে পৌঁছালে একটি ইটবোঝাই ট্র্যাক্টর চার্জার ভ্যানের পিছনে সজোড়ে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়েন পিয়ারী বেগম।

এসময় তার মাথার উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায় এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর পথচারীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন উপজেলার গঙ্গারামপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (৬০) আপর অপর জন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহাদেবপুর গ্রামের সোলাইমান (৭০)।নিহত সোলাইমান দীর্ঘদিন থেকে পীরগঞ্জের জামতলায় ভাড়া থাকতেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পিয়ারী বেগমের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্র্যাক্টরসহ চালক দ্রুত সটকে পরে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া ট্র্যাক্টরের কারণে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপে গ্রহণের দাবি জানিয়েছেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )