1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার: ইসি সচিব | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার: ইসি সচিব

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল সোমবার প্রকাশ করা হবে।’

রোববার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব। আখতার আহমেদ বলেন, ‘এনসিপির প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ করব। মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে তা পর্যালোচনা করতে সময় লাগছে।’

ইসি সচিব বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী শতভাগ সম্পন্ন করতে হবে বিষয়টি এমন নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কিছু বিষয় আগে করা হয়েছে আর কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু অপেক্ষা করতে হবে। সময় অনুযায়ী দিনক্ষণ মেপে কোনো কাজ করা সম্ভব নয়।’

 

সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ দেখছেন না বলে জানান তিনি। আরপিও নিয়ে বিএনপির চিঠির প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘আরপিও নিয়ে বিএনপি চিঠি দিয়ে গেছে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করার প্রয়োজন হলে মামলা করা হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )