1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আরও কমলো সোনার দাম | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

আরও কমলো সোনার দাম

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন
সোনার দাম

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।

রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৪৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮৫৮ টাকা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )