শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মাদার দরগাহ মাদ্রাসার সভাকক্ষে আমন্ত্রিত অথিতিবৃন্দের উপস্থিতিতে কোরআন তেলাওয়াতের মধ্যে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।
সকালের বাণী পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. নজমূল হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ্ নিপুন,উপজেলা জামায়াতের সেক্রেটারী সামিউল ইসলাম,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী খাদেমুল ইসলাম,খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন,গণ অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম।
আজকের পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি এস.এম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানসামা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী নুরনবী ইসলাম,মানবকন্ঠ প্রতিনিধি সাজু সরকার,নবচেতনা প্রতিনিধি আজিজার রহমান, খোলা কাগজের প্রতিনিধি ফারুক আহম্মেদ,নয়া দিগন্ত প্রতিনিধি নুর আমিন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সুজন শেখ, দৈনিক সংলাপ পত্রিকার প্রতিনিধি বুলবুল ইসলাম,দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আলমগীর হোসেনসহ স্থানীয় সম্রাট শাহজাহান,জাহিদুল,মেরাজুল প্রমুখ।
বক্তারা বলেন, সত্য সততা সমৃদ্ধির দৈনিক সকালের বাণী জনগণের আস্থা অর্জন করেছে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে। তারা পত্রিকার ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক সকালের বাণী পরিবার ভবিষ্যতেও সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে এ প্রত্যাশা সকলের।