1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এক যুগ ধরে অপেক্ষা, ফের পেছাল ‘জিটিএ সিক্স’-এর মুক্তি | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

এক যুগ ধরে অপেক্ষা, ফের পেছাল ‘জিটিএ সিক্স’-এর মুক্তি

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২০৯ জন দেখেছেন

ভিডিও গেমের ইতিহাসে এমন উন্মাদনা, এমন দীর্ঘ অপেক্ষা আর কোনো মুক্তিকে ঘিরে দেখা গেছে কি না সন্দেহ! এক প্রজন্ম বড় হয়ে গেল, অথচ সেই কাঙ্ক্ষিত ‘জিটিএ সিক্স’ যেন অধরাই থেকে গেল।

শিশুকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন- এক প্রজন্ম যেন বড় হয়ে গেছে অপেক্ষা করতে করতেই। সেই ‘জিটিএ’ (গ্র্যান্ড থেফট অটো) ফ্র্যাঞ্চাইজিই আবার ফিরছে, তবে এবারও একটু দেরিতে। ২০১৩ সালে ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ‘জিটিএ ফাইভ’ মুক্তি ও এর সাফল্যের পর থেকে ‘জিটিএ সিক্স’ এর অপেক্ষার প্রহর গোনা শুরু। প্রথমে ঘোষণা ছিল ২০২৫ সালে। এরপর আশার আলো দেখিয়ে বলা হলো, ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে এটি। কিন্তু সেটিও হচ্ছে না, নির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি দিয়ে বসল এমনই এক খবর, যা শুনে মন খারাপ হতে পারে অনেক গেমারের।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ৫’ এখনও বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রীত গেম। এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা এখনো অটুট; বিশেষ করে অনলাইন মোডের কারণে নতুন প্রজন্মের কাছেও এটি সমান প্রিয়।

তাই এত বছর পর নতুন সিক্যুয়েলের ঘোষণায় গেমারদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। কিন্তু বারবার মুক্তি পিছিয়ে যাওয়ায় অনেকেই হতাশ। অনেকেরই ভাষায়, “আমরাও বুড়ো হয়ে যাচ্ছি, অথচ ‘জিটিএ সিক্স’ এখনও আসছে না!”

তবুও আশার কথা, এই গেমে দেখা মিলবে এক নতুন এবং বিশাল শহর ‘লিওনিডা’।  যা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অনুপ্রেরণায়। আরও ফিরছে সকলের প্রিয় ‘ভাইস সিটি’ -এর আধুনিক ও ঝলমলে রূপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )