1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন

খানসামায় বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাকেরহাট বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকেরহাট সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার ও আব্দুল ওয়াহেদ শাহ, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণার উৎস। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন, যেদিন সিপাহি-জনতার ঐক্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।

এই দিনটি জাতিকে স্মরণ করিয়ে দেয়Íদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )