1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে স্কুল ছাত্রীর আত্মহত্যা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

রাজারহাটে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেছিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা বকসী পাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের মন্টু রায়ের মেয়ে ও সিঙ্গেরডাবরীহাট উচ্চ বিদ্যারয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মেঘলা রানী(১৩) মঙ্গলবার (১১নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮দিকে সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দেয়। এসময় বাড়িতে কেউ ছিল না।

কিছুক্ষণ পর বাড়ির লোকজন বাড়িতে এসে মেঘলাকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের ভিতর খুঁজতে যায়। শয়ন ঘরে তারলাশ ঝুলতে দেখে বাড়ির লোকজন চিৎকার দেয়। এলাকাবাসীরা এসে মেঘলা রানীর লাশ শয়ন ঘরের তীরের সাথে ঝুলতে দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

মায়ের সাথে অভিমান করে মেঘলা রানী আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীদের ধারনা। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )