1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জন্মহার বাড়াতে ফ্রান্সে মা-বাবার জন্য বেতনসহ বাড়তি ছুটি | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

জন্মহার বাড়াতে ফ্রান্সে মা-বাবার জন্য বেতনসহ বাড়তি ছুটি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

ফ্রান্সের ঝিমিয়ে পড়া জন্মহার বাড়াতে দেশটির মা ও বাবা—উভয়ের জন্যই নতুন এক বেতনসহ ছুটি চালু করা হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নেতৃত্বাধীন সরকার এই ছুটি চালুর ঘোষণা দিয়েছে।

এর আগে, ২০২৪ সালে দেশে বন্ধ্যাত্ব দূরীকরণ এবং হ্রাস পেতে থাকা জন্মহার মোকাবিলায় এক পরিকল্পনা প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। ওই সময় তিনি বলেছিলেন, এই পরিকল্পনা ফ্রান্সের জনমিতিক পুনর্গঠনের পথ সুগমে সহায়তা করবে। এত দিন পর্যন্ত ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ছিল চার মাসের কিছু কম। আর সন্তান জন্মের পর বাবারা ২৮ দিনের ছুটি পেতেন। বুধবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, মা ও বাবারা এখন তাদের বিদ্যমান ছুটির পাশাপাশি অতিরিক্ত আরও এক বা দুই মাসের ছুটি নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন। ছুটির প্রথম মাসে অভিভাবকরা তাদের মূল বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ অর্থ পাবেন। নতুন এই বিধান চলতি বছরের ১ জানুয়ারি কিংবা তারপরে জন্ম নেওয়া শিশুদের বাবা-মায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া দত্তক নেওয়া অভিভাবকরাও এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বর্তমানে প্রজনন হার বা জন্মহার হ্রাস পাচ্ছে। ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত বছর ফ্রান্সে মানুষের মৃত্যুর চেয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা কম রেকর্ড করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রথমবারের মতো ফ্রান্সে জন্মহার কমে যাওয়ার এই রেকর্ড হয়েছে।
তবে দেশটির নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলেছে, এই সংস্কার পর্যাপ্ত নয় এবং লিঙ্গ সমতা বাড়াতে ভূমিকা রাখার সম্ভাবনা কম। দম্পতির মধ্যে যিনি কম আয় করেন তারই এই অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )