1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিষ পানে নববধূর আত্মহত্যা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বিষ পানে নববধূর আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার বিলাসপুর এলাকায় কীটনাশক পানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিয়ের ১ বছর না পার হতেই গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর শ্বশুরবাড়ীর লোকজন জানায়, ধনবাড়ী পৌর সভার বিলাসপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে খাদেমুল ইসলামের স্ত্রী ফারজানা বেগম(২৬) সোমবার সকাল আনুমানিক সাড়ে সাত টার সময় তার স্বামী খাদেমুলের সাথে মোবাইল ফোনে কথা বলাবস্থায় বাড়ীর উঠানে লুটিয়ে পড়ে। এসময় তার মুখ থেকে লালা (ফেনা) বের হওয়া দেখে বিষের গন্ধ পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে নিহত গৃহবধূর জা রাজিয়া বেগম ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার বেগতিক দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পরে চিকিৎসাধীনবস্থায় সোমবার রাতেই তার মৃত্যু হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )