1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঢাকায় তাপমাত্রা ১৮ ডিগ্রি, দিনের আবহাওয়া থাকবে শুষ্ক | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ঢাকায় তাপমাত্রা ১৮ ডিগ্রি, দিনের আবহাওয়া থাকবে শুষ্ক

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৫১ জন দেখেছেন

রাজধানী ঢাকায় শুক্রবার সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। এই সময়ে বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টায় তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ৫টা ১০ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।

 

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )