1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২২ জন দেখেছেন

স্বনির্ভর প্রকল্পের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে। দিনব্যাপী এ ক্যাম্পেইনে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসা নিতে আসা রিমা আক্তার বলেন, “এখানে চিকিৎসা খুব ভালো দিচ্ছে। এই চিকিৎসা নিতে হলে দিনাজপুরে ৫০০ টাকা ভিজিট দিতে হতো—এখানে বিনামূল্যেই পাচ্ছি।”

ক্যাম্পেইন তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সামাদ চৌধুরী, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (জেনারেল সার্জারি), ইউকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও।

স্বনির্ভর প্রকল্পের সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন,“দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় ৪০০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এটি চলমান উদ্যোগ ধাপে ধাপে উপজেলার ছয়টি ইউনিয়নে এই কর্মসূচি চলবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরিন তানভীর চৌধুরী (বিতু),প্যানেল চেয়ারম্যান, ৪নংআটগাঁও ইউনিয়ন পরিষদ।তিনি বলেন,“এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য আটগাঁও ইউনিয়নের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই।” এছাড়াও উপস্থিত ছিলেন রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )