1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় ৩৪তম আন্তজার্তিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ইং পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় “প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। এতে সংস্থার এসডিডিবি প্রকল্পের প্রতিবন্ধী সদস্য, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সামাজিক কর্মী, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা প্লাকার্ড ও ব্যানারের মাধ্যমে প্রতিবন্ধী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দাবি জানান। এতে কারিতাস জার্মানি ও বিএমজেড সহায়তা প্রদান করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রবীণ ও প্রতিবন্ধীদের সমাজ কল্যাণ সংস্থার সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সংস্থার প্রকল্প প্রতিষ্ঠান ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক সিধু টুডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন, সংস্থার প্রকল্প প্রতিষ্ঠান ভোকেশনাল ট্রেনিং সেন্টারের হিসাবরক্ষক কালিস্তুশ মুর্মু, প্রশিক্ষক তপন চন্দ্র রায় এবং দিবসের প্রতিপাদ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের এসডিডিবি প্রকল্পের এনিমেটর আসুন্তা হেম্ব্রম। এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। তারা আরও উলে¬খ করেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে সমতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )