
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের কনা পাড়া গ্রামে একটি শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। আড়াই বছরের হারেসুন নাহার নামের শিশু বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল চারটার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটি স্থানীয় বাসিন্দা মো. হালিমের কন্যা।
পরিবার ও আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি একটি দুঃখজনক ঘটনা।
Related