1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর মহিলা দলের দোয়া | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর মহিলা দলের দোয়া

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়। শুক্রবার বাদ আসর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি ও রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোছা. আরজানা বেগম। এছাড়া আরো উপস্থিত ছিলেন রংপুর মহানগর মহিলা দলের সদস্য বৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীগণ।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনাসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )