1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ   | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ  

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের নিজ উদ্যোগে বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ জন বাক প্রতিবন্ধীকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র প্রদানকালে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, বাক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতের মৌসুম সবচেয়ে বেশি কষ্টের। তাদের কষ্ট লাঘবে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব মনে করেছি। তিনি আরও জানান, কোনো ধরনের সুপারিশ নয়, বাস্তব উপকারভোগী ও পরিবারের সদস্যদের যাচাই করে তালিকা তৈরি করা হয়েছে।

বিতরণকালে ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ শেষে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, ব্যক্তিগতভাবে এ ধরনের মানবিক অবদান অন্যদেরও অনুপ্রাণিত করবে।

শীতবস্ত্র পেয়ে এসব প্রতিবন্ধী মানুষের মুখে স্পষ্ট আনন্দ। অনেকে ইশারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )