
দিনাজপুরের বোচাগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর) বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেতাবগঞ্জ পৌর শহর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয় চত্বরে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক ও দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জোবায়ের সাঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বোচাগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ্, বিরল উপজেলা সভাপতি মুফতি আনোয়ারুল ইসলাম, যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ্সহ বিরল–বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
Related