1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

খানসামায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন
দিনাজপুরের খানসামায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলার আত্রাই নদীর পূর্বপাশে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রাক্কালে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তারা বেঁচে থাকলে বাংলাদেশ আজ আরও অনেক দূর এগিয়ে যেত। শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের কথা ভেবেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )