


দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন খানসামা উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আরাজী যুগীর ঘোপা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে গত বছরের ২৩ অক্টোবর একটি মামলা রুজু হয়। ওই মামলার ভিত্তিতেই দীর্ঘদিন পর অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, পূর্বে রুজুকৃত বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।