1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে জামায়াত প্রার্থীর মনোনয়পত্র উত্তোলন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

পীরগঞ্জে জামায়াত প্রার্থীর মনোনয়পত্র উত্তোলন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর- ৬ পীরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট হইতে ওই প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন।
সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৬ পীরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আমি পীরগঞ্জ উপজেলাবাসীর দোয়া চাই। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সততা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়ীপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )