


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিনা অনুমতিতে সার পরিবহনের দায়ে মেসার্স রাব্বানী স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন। অভিযানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা উপস্থিত ছিলেন।