
দিনাজপুরের বোচাগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সেতাবগঞ্জ স্কুল রোডে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, এতিম শিশু ও শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইবরাহীম মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ, খেলাফত যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানা।
Related