1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ জন দেখেছেন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করেছে। ১৫ ডিসেম্বর থেকে প্রধান শিক্ষকেরা নতুন গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। নতুন স্কেলের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা, সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান শিক্ষকদের বিদ্যমান ১১তম গ্রেডের বেতন (১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা) ১০ম গ্রেডের (১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা) স্কেলে উন্নীত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশ করেছে।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত এর আগে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি নেওয়া হয় এবং প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিও অনুমোদন দেয়। সর্বোচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার নির্দেশ থাকলেও বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল। ২৮ অক্টোবর ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়ানো হয় এবং এরপর সারাদেশের সকল প্রধান শিক্ষকের বেতন গ্রেড বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে আছেন। সরকারের অবস্থান অনুযায়ী, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে, যার সুপারিশের পর অর্থ বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি, এবং শিক্ষক রয়েছেন প্রায় ৩ লাখ ৫২ হাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )