1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, মো. আবু বকর সিদ্দিক, সাংঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. আবু বকর সিদ্দিক বলেন, বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। তিনি দিনাজপুরের কন্যা।

এর আগে দিনাজপুরবাসি তাঁকে ভোট দেয়ার সুযোগ পায়নি। এবারে তাঁকে প্রার্থী হিসেবে পেয়েছে। দিনাজপুর সদরের ভোটাররা অধীর আগ্রহে তাঁকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দিনাজপুর সদরের ভোটাররা বিপুল ভোটে তাঁকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর সদর আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তারা আশা করছেন বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )