


রংপুর-৬ পীরগঞ্জ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. নুর আলম যাদুর মনোনয়ন উত্তোলন করা হয়েছে। তাঁর পক্ষে ছেলে মেহেদী হাসান শোভন বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসারের দপ্তর থেকে এই মনোনয়ন উত্তোলন করেন। এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মিরা তার সাথে ছিলেন। ইতিপুর্বে জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও রাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রার্থীরা মনোনয়ন উত্তোলন করেন।