1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী কারা, জানালেন সালাহউদ্দিন আহমেদ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী কারা, জানালেন সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ জন দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের তিন জেলার তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু যাচাই-বাছাইয়ের আগেই তিনি না ফেরার দেশে।

এখন বেগম জিয়ার সেই তিনটি আসনে কারা প্রার্থী হবেন, সে কথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, দলের নেতাদের মধ্যে বিকল্প হিসেবে যারা তিন আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই প্রার্থী হবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান সালাহউদ্দিন আহমেদ। আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে দলের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তবে তার অসুস্থতা বিবেচনায় রেখে এসব আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়।

ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী ছিলেন- রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা এবং দলের প্রার্থী বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বাভাবিকভাবেই তার (খালেদা জিয়া) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার তিনটি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হলে তারাই প্রার্থী হবেন। এটাই আইন।’

নির্বাচন স্থগিত বা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনে এর কোনো সুযোগ নেই। নির্বাচন পেছানোরও আইনি কোনো সুযোগ নেই। মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর যদি এ ধরনের ঘটনা ঘটতো, তাহলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এখন সে পরিস্থিতি নেই। যেহেতু মনোনয়ন বৈধ হওয়ার আগেই তিনি (খালেদা জিয়া) আর নেই, তাই তার মনোনয়নপত্র এমনিতেই টিকবে না। সে ক্ষেত্রে যারা বিকল্প প্রার্থী, তাদের মনোনয়নপত্র বৈধ হলে তারাই প্রার্থী হবেন।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, এর কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )