1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সৈয়দপুরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার অফ সৈয়দপুর স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ওই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করে। শনিবার (২১ সেপ্টেম্বর) শহরের অফিসার্স কলোনী (ফাইভ স্টার) মাঠে ওই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন আক্তার শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়ার অফ সৈয়দপুরের উপদেষ্টা মোহাম্মদ সুফি আজমল। সংগঠনটির সভাপতি শুভ শেখের সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমান আলী, মো. সাবির, মো. প্রিন্স, মো. আরমান, মো. বাবলু, মো. সোহেব রাজ, মো. ফাইসাল, মো. বাপ্পী হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে রক্ত গ্রুপ নির্ণয় ছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার পরীক্ষা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে সৈয়দপুর নার্সিং ইনস্টিটিউট। সার্বিক পরীক্ষা নিরীক্ষার তত্বাবধানে ছিলেন বিশিষ্ট মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ তৌফিক ইমাম। ক্যাম্পেইনে বিপুল মানুষকে বিনামূল্যে রক্ত গ্রুপ, ডায়বেটিস ও প্রেসার পরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )