1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে শীতার্তদের পাশে রিদিশা গ্রুপ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ফুলছড়িতে শীতার্তদের পাশে রিদিশা গ্রুপ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯২ জন দেখেছেন

কনকনে শীতে নদী বেষ্টিত ফুলছড়ির অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতাতার ছোয়া দিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রিদিশা গ্রুপ। শনিবার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলার অসহায়, শীতার্ত ও দুস্থ মানুষদের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খোকা মিয়া (৬০) বলেন, মুই অসহায় মানুষ। শীতে মেলা কস্ট। কম্বল কেনার মতো টাকা নেই মোর। কম্বল দিয়ে আজকে রাত ভাল কাটবে।

আজকে আর শীত লাগবে নয়। শীত নিবারণে মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল ম্যানেজার আব্দুল আলিম, পরিবেশক শাহ আলম যাদু, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কালিরবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় শীত নিবারনে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। শীতার্ত মানুষদের উষ্ণতার ছোঁয়া দিতে রিদিশা গ্রুপের এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। এই তীব্র শীতে উষ্ণ কম্বল পেয়ে খুশি স্থানীয় অসহায় দরিদ্র মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )