
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দীর্ঘদিন পর বন্দর ব্যবসায়ী কমিটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। হাতীবান্ধা ঢাকা বাসস্ট্যান্ড এলাকার নাবিল কাউন্টারে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুল ইসলাম শাহীন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আবদুর রহমান ও ফারুক হোসেন, সহ-সম্পাদক উত্তম পাটোয়ারী ও রাশেদুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, কোষাধ্যক্ষ ছাদিকুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক সাদেকুল ইসলাম রানা এবং প্রচার সম্পাদক শাহিনুর রহমান বাবু। ৩১ সদস্য নিয়ে গঠিত এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু বলেন, হাতীবান্ধা বন্দরের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য বজায় রেখে একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এই কমিটি কাজ করবে।
নতুন কমিটি গঠনের খবরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা করছেন নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে হাতীবান্ধা বন্দরের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।
Related