1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে অবৈধ গুড় কারখানায় অভিযান | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

জেল ও জরিমানা: মিঠাপুকুরে অবৈধ গুড় কারখানায় অভিযান

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ জন দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে ভেজাল গুড় উৎপাদনের সাথে জড়িত দুই কারখানা মালিককে জেল ও জরিমানা করা হয়েছে। উপজেলার শুকুরের হাট (গেনারপাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে কারখানা দুটিতে চিনি ও ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন চলছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামান এর নেতৃত্বে সোমবার (১২ জানুয়ারি) কারখানা দুটিতে অভিযান করা হয়। অভিযানে, নকল ও ভেজাল গুড় তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল গুড় কারখানার মালিক সাদেকুল বারীকে ৩০ দিনের কারাদণ্ড ও অপর কারখানার মালিক রওশন আরা বেগমকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে কারখানা দুটি থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ভেজাল গুড় এবং গুড় তৈরির কাজে ব্যবহৃত চিনি, রং ও বিভিন্ন রাসায়নিক সামগ্রী জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার অন্যান্য কারখানার মালিকরা কারখানা বন্ধ করে সটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ভেজাল গুড় উৎপাদন বন্ধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, ফুলচৌকি খামারপাড়া সহ শুকরের হাট এলাকায় বেশ কয়েকটি কারখানায় ভেজাল গুড় উৎপাদন করা হয়। দুটি কারখানার ন্যায় ভেজাল গুড় উৎপাদন বন্ধে অসাধু চক্র নির্মূলে নিয়মিত তদারকি ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামান জানান, অভিযোগ ও নির্ভরযোগ্য সুত্রের তথ্যের ভিত্তিতে অভিযান করা হয়। জনস্বাস্থ্যের সুরক্ষায় খাদ্যে ভেজাল বিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে স্যানিটারি অফিসার আব্দুল আউয়াল ও মিঠাপুকুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )