


দিনাজপুরের বিরামপুর উপজেলার বৃহৎ সংগঠন ৯ শতাধিক সদস্যের “বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.” এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলতি বছরের ২ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর সভাপতি মো. দুলু মিয়া ও সাধারণ সম্পাদক মোছা. লাভলী বেগম জানান, এই সংগঠনের ব্যবস্থাপনা কমিটির গত ২৮ শে ডিসেম্বর’২০২৫ তারিখের মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থাপনা কমিটির ১২টি পদে আগামী ২ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
ঐদিন সকাল সাড়ে ৮টায় সাধারণ সভার পর সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী কার্যক্রম সমবায় সমিতির আইন ও বিধিমালার সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুসরণ করা হবে এবং নির্বাচনী তপশীল যথাসময়ে জারী করা হবে।