1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. নূরুল ইসলাম | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

বিরামপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. নূরুল ইসলাম

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ জন দেখেছেন

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম এবার দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) হিসাবে নির্বাচিত হয়েছেন।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ভূমিকার স্বীকৃতি স্বরূপ এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে তাকে বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচন করা হয়েছে।

তিনি ইতিপূর্বে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) ঢাকা কর্তৃক আয়োজিত অধ্যক্ষ কোর্সে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। একজন কবি ও প্রাবন্ধিক হিসাবে পরিচিত অধ্যক্ষ ড. নূরুল ইসলাম বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি। তার এই সাফল্যে শিক্ষক, সাংবাদিক ও সূধিমণ্ডলী তাকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )