1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বোচাগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর শীতবস্ত্র বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯০ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান (অবঃ), ইঞ্জিঃ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী শফিউল বাসার (অবঃ)—(সভাপতি রাওস) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহতাব উদ্দিন (অবঃ)—আহ্বায়ক, স্যাপার কল্যাণ সংস্থা এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার  হারেছুজ্জামান চৌধুরী (অবঃ)—সিনিয়র সহ-সভাপতি, জেসিও কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্জেন্ট মফিজুল ইসলাম (অবঃ), সভাপতি, বোচাগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা।
আয়োজকরা জানান, শীতের প্রকোপে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )