1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

পীরগাছায় আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ জন দেখেছেন
রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ শাহেদ ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বকসি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ শাহেদ ফারুক উপজেলার চালুনিয়া এলাকার মৃত শাহ আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পীরগাছা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, ‘শাহ শাহেদ ফারুককে বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )