1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অপরাধ নির্মূলে পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

অপরাধ নির্মূলে পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ জন দেখেছেন
মাদকসেবী, চোর ও জুয়াড়িকে দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমান আদালত জেল-জরিমানা করেছে। শনিবার (১৭ জানয়ারী) ভ্রম্যমান আদালত শহরের সাহেবপাড়া এলাকার মাদকসেবী মো: দূর্জয় (২৬), চুরির অপরাধে সরকারপাড়া মহল্লার মো: সাগর (২৮) ও সাজিমুল ইসলাম (২৮)কে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালত উপজেলার হরিরামপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩৪), আলতাফ হোসেন (৫০), আক্তারুজামান (৪৭), সাকিনুর (৪২), রিয়াজুল হক (৫৫), রেজাউল করিম (৪৪) ও মোহাম্মদ আলী (৫৮)সহ ৭ জুয়াড়ি প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো: মাহমুদ হুসাইন রাজু। শুক্রবার (১৬ জানুয়ারী) দিবাগত গভীর রাতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক এর নেতৃত্বে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি উজ্জল কুমার মৈত্র, পুলিশের উপ-পরদির্শক নৃপেন্দ্রনাথ বর্মণ, রেজাউল করিমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে। এব্যাপারে ভ্রাম্যমান আদালতের পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো: মাহমুদ হুসাইন রাজু বলেন, মাদকসেবী, চোর কে সাজা প্রদান করা হয়েছে। বাকি ৭ জুয়াড়ি প্রত্যেককে জরিমানা করা হয়। ভবিষ্যতে তারা আর জুয়া খেলবে বলে তারা মুচলেকা দেয়।

মাদকসেবী, চোর ও জুয়াড়িকে দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমান আদালত জেল-জরিমানা করেছে। শনিবার (১৭ জানয়ারী) ভ্রম্যমান আদালত শহরের সাহেবপাড়া এলাকার মাদকসেবী মো: দূর্জয় (২৬), চুরির অপরাধে সরকারপাড়া মহল্লার মো: সাগর (২৮) ও সাজিমুল ইসলাম (২৮)কে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালত উপজেলার হরিরামপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩৪), আলতাফ হোসেন (৫০), আক্তারুজামান (৪৭), সাকিনুর (৪২), রিয়াজুল হক (৫৫), রেজাউল করিম (৪৪) ও মোহাম্মদ আলী (৫৮)সহ ৭ জুয়াড়ি প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো: মাহমুদ হুসাইন রাজু।
শুক্রবার (১৬ জানুয়ারী) দিবাগত গভীর রাতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক এর নেতৃত্বে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি উজ্জল কুমার মৈত্র, পুলিশের উপ-পরদির্শক নৃপেন্দ্রনাথ বর্মণ, রেজাউল করিমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে। এব্যাপারে ভ্রাম্যমান আদালতের পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো: মাহমুদ হুসাইন রাজু বলেন, মাদকসেবী, চোর কে সাজা প্রদান করা হয়েছে। বাকি ৭ জুয়াড়ি প্রত্যেককে জরিমানা করা হয়। ভবিষ্যতে তারা আর জুয়া খেলবে বলে তারা মুচলেকা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )