1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দুই মাসে দেশে আসবে ৩ লাখ ৫১ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

দুই মাসে দেশে আসবে ৩ লাখ ৫১ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ জন দেখেছেন

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে জরুরি বৈঠকে এ তথ্য জানান এলপিজি আপারেটররা।

বৈঠকে দেওয়া তথ্য অনুযায়ী, নাভানা এলপিজি লিমিটেড জানুয়ারিতে ২ হাজার ৫০০ মেট্রিক টন ও ফেব্রুয়ারিতে ৩ হাজার মেট্রিক টন, টিএমএসএস এলপিজি লিমিটেড দুই মাসে ৩ হাজার ৩০০ মেট্রিক টন করে, এসকেএস এলপিজি ৫ হাজার মেট্রিক টন করে, বিএম এনার্জি (বিডি) লিমিটেড ১৬ হাজার ৫০০ ও ২০ হাজার মেট্রিক টন করে, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড দুই মাসে ১২ হাজার মেট্রিক টন করে, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড জানুয়ারিতে ৯ হাজার মেট্রিক টন, ওমেরা পেট্রোলিয়াল লিমিটেড দুই মাসে ২৫ হাজার মেট্রিক টন করে, যমুনা স্পেসটেক জয়েন ভেঞ্চার লিমিটেড ২৭ হাজার ৫০০ ও ৪৪ হাজার দুই মাসে, লাফজ গ্যাস (বাংলাদেশ) লিমিটেড ১৬ হাজার মেট্রিক টন করে, ডেল্টা এলপিজি লিমিটেড দুই মাসে ৫ হাজার ৮০০ ও ১০ হাজার ৮০০ মেট্রিক টন করে, ইউনাইটেড অ্যাগাজ এলপিজি লিমিটেড ১৫ হাজার মেট্রিক টন করে, মেঘনা ফ্রেস এলপিজি লিমিটেড ৩০ হাজার মেট্রিক টন করে আমদানি করবে।

রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে বলে জ্বালানি উপদেষ্টাকে আশ্বস্ত করেন এলিপিজি অপারেটররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )