1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শহীদ কবর জিয়ারতের মধ্য দিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী যাত্রা শুরু | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শহীদ কবর জিয়ারতের মধ্য দিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী যাত্রা শুরু

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন
দিনাজপুরের বিরল উপজেলায় ঐতিহাসিক ২৪-এর জুলাই আন্দোলনে শহীদ তিন জুলাই যোদ্ধার কবর জিয়ারত ও তাদের পরিবারের বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
সকালে তিনি বিরল উপজেলার বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনে শহীদ তিন যোদ্ধার কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং মিষ্টিমুখ করানো হয়।
পরে বেলা সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামে নিজ পিতা মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে বোচাগঞ্জ উপজেলায় নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, শহীদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করেই তিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে নেমেছেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )