পার্বতীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, দিনাজপুর-৫ আসনে ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের হাতকে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য বা বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয় নিশ্চিত করতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে একই ছাতার নিচে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
পার্বতীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদত হোসেন সাদো, উপজেলা
যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম (ডাক্তার), সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, পৌর মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক রুবিনা পারভীন, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী গোলাপ, মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান প্রামানিক, হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, মহিলা দলসহ উপজেলার ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।