1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ জন দেখেছেন

‘গণিতে নেই কোনো ভয়, গণিত দিয়েই হোক বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব ২০২৬।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত গণিত উৎসবে উপজেলার কিন্ডার গার্ডেন, মাদ্রাসা সহ সরকারি-বেসরকারি প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সাড়ে ৫শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। গণিত উৎসবে শিক্ষার্থীদের ৬ টি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উৎসবে শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা, যুক্তিবোধ ও সৃজনশীল চিন্তাশক্তি বাড়ানো এবং গণিতকে আনন্দের সঙ্গে শেখার আগ্রহ সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিতভিত্তিক প্রতিযোগিতা, কুইজ ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়।

গণিত উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণটি ছিল বর্ণিল সাজে সজ্জিত, আর শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ।

আয়োজকরা জানান, এ ধরনের গণিত উৎসব শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও বিশ্লেষণধর্মী চিন্তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অভিভাকদের চোখে মুখে ছিল উৎসবমুখর অভিব্যক্তি।

প্রতিযোগিতা শেষে ৬ টি গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে মোট ১৮ জনকে প্রতিযোগিতার সনদ, বই ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ, রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন রুহুল আমিন ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )