1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে জামায়াতে যোগদান করলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে জামায়াতে যোগদান করলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ (গেজেট নম্বর- ১১৫১)। তাঁর পিতার নাম গোলাম কাদের। গত শনিবার বিকেলে ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা কর্মপরিশোধ সদস্য এ কে এম আফজালুল আনামের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানকালে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি একজন সংগ্রামী মানুষ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। জীবনের শেষ প্রান্তে এসে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। বাকি যে কয়দিন বেঁচে আছি, জামায়াতের নিয়ম-কানুন মেনে চলতে চাই। আমার মনে হয়েছে, জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের সম্মান করে।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুব আলম বলেন,ইতিপূর্বেও একাধিক বীর মুক্তিযোদ্ধা আমাদের দলের প্রতি আস্থা রেখে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। এ সময় উপজেলা জামায়াতের নেতা আমিনুল হক, ২ নম্বর ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )