1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব, বিজিবি।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। অন্যদিকে একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। রোববার বিকেলে হাতীবান্ধা বাজারের পার্শ্ববর্তী কসাইটারি এলাকায় নির্বাচনী প্রচারণায় নামেন দুই প্রার্থীর সমর্থকরা। এ সময় ভোট চাওয়াকে কেন্দ্র করে সমর্থকদের গণসংযোগ চলাকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের প্রচারণার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেহেতু নির্বাচন আচরণবিধির মধ্যে এটি পড়ে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )