1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি পালিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ জন দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। চ্যানেল এস-এর তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনপদের সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে এই চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।” তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আহসান হাবীব বলেন, “চ্যানেল এস সবসময় সব কথা এবং সবার কথা বলে। আমরা তৃণমূলের সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসা ও প্রশাসনের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, উপজেলা আইসিটি অফিসার নবীউল করিম সরকার, তাজউদ্দীন আহম্মেদ, শিক্ষক ফেরদৌস আলম লিটন, মাসুদ রানা ও সাংবাদিকদের মধ্যে এসকে দোয়েল, হাফিজুর রহমান হাবিব, জুলহাস উদ্দিন, খাদেমুল ইসলাম, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান, আরিফুল ইসলামসহ সুধীজন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )