1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ - আমীর মুফতি সৈয়দ মুহা. রেজাউল করিম | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

জামায়াত নয়, বিএনপি নয়: একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ – আমীর মুফতি সৈয়দ মুহা. রেজাউল করিম

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ জন দেখেছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহা. রেজাউল করিম বলেছেন – জামায়াত নয়, বিএনপি নয়, একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশে ইসলামের পক্ষের বাক্স একটাই, একমাত্র ইসলাম চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার বিকালে কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় তিনি ২৫ কুড়িগ্রামের- ১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল বারী রনির হাতে হাতপাখা তুলে দিয়ে বলেন, আপনাদের কাছে আমানত রেখে গেলাম। রনিকে হাতপাখায় ভোট নির্বাচিত করবেন।

তিনি বলেন, ভোট হলো পবিত্র আমানত। পবিত্র আমানত রাখতে হবে পবিত্র জায়গায়। ১২ ফেব্রুয়ারী যে ভোট হবে সেখানে অনেক দলের প্রার্থীরা আমাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবে। স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে দেখা যায় কে বেশি এলাকায় উন্নয়ন করবে। কে আমাদের সাথে সম্পর্ক করবে। আর জাতীয় নির্বাচন হলো যে নির্বাচিত হবে তিনি সংসদে গিয়ে আইন পাশ করবে। সেই আদর্শে দেশ চলবে। দেশ কোন আদর্শে চলবে সেই ভোট দেয়ার নামই জাতীয় নির্বাচন। বিএনপি প্রচলিত আইনে দেশ চালাবে। জামায়াতের ১০ দলীয় জোট নির্বাচিত হলে তারাও প্রচলতি আইনে দেশ চালাবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিত হলে ইসলামী নিয়ম আদর্শে দেশ চালাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রার্থী হারিসুল বারী রনি। রনি তার বক্তব্যে বলেন, এ আসনে ইতোপূর্বে নির্বাচিত হয়েছে কেউ জনগনের জন্য কাজ করেনি। আমি নির্বাচিত হলে এলাকার যোগাযোগ উন্নয়ন হবে। মাদক থাকবেনা। মানুষের স্বাস্থ্য সুরক্ষা থাকবে।
জনসভায় বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে আমীর বলেন, এখানে এসে যা দেখছি আগামী ১২ তারিখে হাতপাখা মার্কায় আমাদের রনি ভাই বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )