1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৭৯ জন দেখেছেন

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। এবার পুকুর পাড়ে হলুদ শাড়িতে ধরা দিয়েছেন।

সবুজ ঘাসে বসে থাকা যেন এক টুকরো হলুদ রোদ ঠিক এমনই এক মায়াবী আবহে ধরা দিয়েছেন। যেখানে গ্রামবাংলার চিরায়ত রূপ আর আধুনিক মননশীলতার এক দারুণ মেলবন্ধন দেখা গেছে। ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়।’
শেয়ার করা ছবিগুলোতে ভাবনার পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, যার নকশায় ফুটে উঠেছে সাদা মোটিফ ও সবুজ পাড়ের ছোঁয়া। শাড়ির সঙ্গে বৈপরীত্য বজায় রেখে তিনি বেছে নিয়েছেন সাদা ব্লাউজ, যা পুরো লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।

এদিকে চুলের বিনুনি, কপালে ছোট টিপ আর কানে হালকা গয়না সব মিলিয়ে এক সহজ অথচ গভীরভাবে আকর্ষণীয় নারীর প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট দিয়ে বারবার ভক্তদের চমকে দেন ভাবনা।

পুকুরপাড়ে বসে থাকা এই লুকেও তার স্বাভাবিক ভঙ্গি আর পরিমিত সৌন্দর্য ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ভক্তদের মতে, প্রকৃতি আর রঙের এই খেলা ভাবনার উপস্থিতিকে আরও মোহনীয় করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )