1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ ও মিছিল  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ ও মিছিল 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ জন দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ.জেড.এম জাহিদ হোসেনের পক্ষে নির্বাচনী মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার কানাগাড়ী বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগের অংশ হিসেবে দলীয় নেতাকর্মীগণ কানাগাড়ী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের করেন। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ, ভোট ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে একটি নির্বাচনী মিছিল বের হয়ে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় ডা. এ.জেড.এম জাহিদ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

সমাবেশে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন স্বপন, রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক হাফিজুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )