1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন

বছরের শুরুতেই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় জি ২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে তিনি ‘সেরা অভিনেত্রী (সমালোচক)’ পুরস্কার জয় করেছেন। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। গতকাল শুক্রবার জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে এই অর্জনের খবরটি জানান। নিজের অনুভূতি প্রকাশ করে জয়া লিখেছেন, ‘বছরের প্রথম পুরস্কার হিসেবে ‘পুতুলনাচের ইতিকথা’র জন্য এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

কলকাতার ‘জি ২৪ ঘণ্টা’ চ্যানেল আয়োজন করেছিল এই জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। এতে জয়া আহসানের সংবেদনশীল অভিনয় দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি। দুই বাংলার চলচ্চিত্রে জয়া আহসানের জয়যাত্রা দীর্ঘদিনের। বছরের শুরুতেই প্রাপ্ত এই আন্তর্জাতিক স্বীকৃতি জয়ার ক্যারিয়ারের মুকুটে নতুন এক পালক যোগ করল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )