1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের স্কোয়াড-সূচি ঘোষণা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের স্কোয়াড-সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ জন দেখেছেন

বিসিবি রবিবার ‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬’–এর জন্য তিনটি দলের স্কোয়াড ঘোষণা করেছে। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে উঠতি প্রতিভাদের মিশেলে গড়া হয়েছে দলগুলো। ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত নামে তিনটি দল গঠন করা হয়েছে। এই তিন দলের ক্রিকেটাররা আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুশীলন করবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ধূমকেতু এবং দুরন্ত। পরের দিন ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুর্বার।

৭ ফেব্রুয়ারি দুরন্তর বিপক্ষে খেলবে দুর্বার। লিগ পর্বের খেলা শেষে সেরা দুই দল নিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি হবে ফাইনাল। ধূমকেতু একাদশের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, সহ–অধিনায়ক সাইফ হাসান। বোলিং আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিনে নাসুম আহমেদ, ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম দলটিকে ভারসাম্য দিয়েছে। দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই দলে আছেন আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও উইকেটকিপার নুরুল হাসান সোহানসহ পরিচিত কয়েকটি নাম। দুরন্ত একাদশে যুবা ও অভিজ্ঞতার মিশ্রণ। আকবর আলীর নেতৃত্বে থাকা দলে আছেন হান্নান সরকার, রাজিন সালেহর মতো সাবেক ক্রিকেটারদের উপস্থিতি, সঙ্গে তরুণ গতিতারকা নাহিদ রানা।

ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ:
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ:
জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূইয়া, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )