বুধবার দুপুর ১২টার দিকে নিরাপত্তা বাহিনীর তল্লাসির সময় নগদ অর্থসহ তিনি আটক হন। ঠাকুরগাঁও জেলা সদরের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং একটি কলেজে শিক্ষকতা করতেন করেন তিনি। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে করে বলেন, প্রাথমিক ভাবে তার কাছে ৫০লাখ টাকা জব্দ করা হয়েছে। কি পরিমান টাকা রয়েছে তা গণণা চলছে।
বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের দেহ ও লাগেজ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় বেলাল উদ্দিনের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ টাকা পাওয়া গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। পরে তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হলে টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ তাকে আটক করে।
ঘটনার পরপরই উদ্ধার করা অর্থ পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানায়, এ ধরনের বিপুল অঙ্কের নগদ অর্থ বহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে আটক বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। তার ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে তিনি ওই অর্থ বহন করছিলেন।