1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে ৬৭ ভোট কেন্দ্র শতভাগ সিসি ক্যামেরা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ৬৭ ভোট কেন্দ্র শতভাগ সিসি ক্যামেরা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৬৭টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩০৪ জন। প্রতিটি ভোটকেন্দ্র শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো অনিয়ম বা অভিযোগ দ্রুত যাচাই করা যায়। বিশেষ করে ব্যালট পেপার সংরক্ষণ কক্ষ ও ভোট গণনার কক্ষে সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মাঠে থাকবে ৪ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি এবং ১ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দায়িত্ব পালনে থাকবেন ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১ জন ইলেকশন ইনকোয়ারি কমিটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে। তিনি আরও জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং নির্বাচনী সরঞ্জাম যথাযথভাবে বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম শেষ হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )