1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ জন দেখেছেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী নবনিযুক্ত মন্ত্রীবর্গের সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বেরোবি উপাচার্য। এছাড়াও লালমনিরহাট সার্কিট হাউজে শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসব সাক্ষাতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্ব গ্রহণে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। সৌজন্য সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকান্ড, গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগসমূহ তুলে ধরেন। তিনি জানান, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সরকারের সক্রিয় সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও অগ্রগতি অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নবনিযুক্ত মন্ত্রীবর্গ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং উত্তর জনপদের এই বিদ্যাপীঠকে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )