1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যারা ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেছিল তাদের মুখে ছাই পড়েছে: ত্রাণ মন্ত্রী দুলু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

যারা ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেছিল তাদের মুখে ছাই পড়েছে: ত্রাণ মন্ত্রী দুলু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৩ জন দেখেছেন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনা করেছিল, তাদের মুখে ছাই পড়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে দেশের ১৪ টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে সকলের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  ওই সব কথা বলেন।

সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার। ত্রাণ মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু আরও বলেন, আগামি ১৬ মার্চ আমাদের আনন্দের দিন। উন্নয়নের বার্তা নিয়ে ঢাকার বাইরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর দিনাজপুরে। ওই দিন খাল খননের মাধ্যমে দেশে নতুন অধ্যায়ের সুচনা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  নেওয়া এ কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী দুলু বলেন, একটি পক্ষ শুরু  থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফের বিষয়ে নানা অপপ্রচার চালিয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। তিনি বলেন, মন্ত্রী পরিষদের প্রথম সভায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত  নেয়া হয়। আগামি এক মাসের মধ্যে  দেয়া হবে কৃষক কার্ড।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, বিএনপি জনতার রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পর একের পর এক যেসব নির্বাচনী  প্রতিশ্রæত বাস্তবায়ন করে চলেছে, তা এর আগে  কোন সরকার করতে পারেনি।  সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী ফরহাদ  হেসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব  মো. সাইফুল্লাহ রুবেল, সৈয়দপুর  জেলা বিএনপির সহ  এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পঞ্চগড়  জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ।ৎ

এ সময় নীলফামারী,দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, উপজেলা, পৌর বিএনপি, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি সদ্য প্রয়াত  রেজাউল করিম  লোকমানের স্ত্রী ও দুই অবুঝ সন্তানের সঙ্গেও কথা বলে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )